চরকা ডেস্ক ঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মো: মিজানুর রহমান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভোট গ্রহণকারী কর্মকর্তাসহ ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও আনসার সদস্যদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে ময়মনসিংহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকাসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর টহল ও নজরদারী জোরদার করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাগণ তৎপর রয়েছে।

0 Comments