Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহ বিড়ি চাওয়া কে কেন্দ্র করে যুবক খনু গ্রেফতার ৪


স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহ সদরে বিড়ি চাওয়ায় যুবককে ছুরিকাঘাত করেন সোহেল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক। পরে স্থানীয় জনতার পিটুনিতে মাদকাসক্ত যুবক নিহত হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই গরুহাটা বাজার সংলগ্ন ভুট্রোর পান দোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাদকাসক্ত সোহেল ঘটনার সময় চুরখাই গরুহাটার বাজারসংলগ্ন ভুট্টোর পানের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল এ সময় এক যুবক সোহেলের কাছে বিড়ি চায়। বিড়ি চাওয়ায় দুজনের মাঝে কথাকাটাকাটি শুরু হয়। কথাকাটাকাটি একপর্যায়ে সোহেল ওই যুবককে ছুরিকাঘাত করে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেরে সোহেলকে গণপিটুনি দেয়। এলোপাথাড়ি মারধর ও লাঠির আঘাতে সোহেল শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এলোপাথাড়িভাবে মারপিট করে এবং ধারালো অস্ত্র ও লাঠি দ্বারা গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিহত সোহেলের মা শাহনাজ বেগম বাদী হয়ে ১১ জনের নামে ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার চুরখাই গরুহাটার বাজারসংলগ্ন একটি পান দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া উপজেলার ভাবখালি ইউনিয়নের আব্দুল গফুরের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব বলের, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ৪ জনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


 

Post a Comment

0 Comments