স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পশ্চিম চরকালীবাড়ী এলাকা থেকে শুক্রবার রাতে ১৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ।
ময়মনসিংহ পুলিশ সুপার এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে শুক্রবার রাত সাড়ে ৮টায় ১৪০ পিস কথিত নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সজিব হোসেন (২৮), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ সুন্দরি বেগম, সাং-নামা হরিপুর, ২। মোঃ আব্দুল হান্নান হিমেল (২১), পিতা-মোঃ ইসমাইল হোসেন, মাতা-মোছাঃ হাফিজা বেগম, সাং-নামা হরিপুর, উভয় থানা-জামালপুর সদর, জেলা-জামালপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী ১। মোঃ সজিব হোসেন (২৮) এর নিকট হইতে ৭০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, ২। মোঃ আব্দুল হান্নান হিমেল (২১) এর নিকট হইতে ৭০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট মোট উদ্ধারকৃত ১৪০ পিস কথিত নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এর উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

0 Comments