বিশেষ প্রতিনিধি:৷ মনোনীত করার পরও ৪০ বছর পূর্বে 'তাহেরের স্বপ্ন' কবিতা লেখার অজুহাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার হতে চরম অপমানজনকভাবে কবি মোহন রায়হানকে বঞ্চিত করার প্রতিবাদ জানিয়েছে কর্নেল তাহের অধ্যয়ন কেন্দ্র, ময়মনসিংহ। আজ (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ০৩ ঘটিকায় ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে সংগঠনটি এক প্রতিবাদ কর্মসূচী পালন করে।
প্রতিবাদ কর্মসূচীতে বক্তারা বলেন, বাংলা একাডেমি নিজ উদ্যোগে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য কবি মোহন রায়হানকে চূড়ান্তভাবে মনোনীত করে। পুরস্কার প্রদান অনুষ্ঠানের জন্য রিহার্সেলও হয়। কবি মোহন রায়হান রিহার্সেলে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কবি মোহন রায়হান উপস্থিত হন। অনুষ্টানের শুরুতে তার নামও ঘোষিত হয়। কিন্তু পুরস্কার প্রদানকালে কবিকে আর ডাকা হয়নি। পুরস্কার প্রদান না করার অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে ৪০ বছর আগে কর্নেল আবু তাহেরকে নিয়ে রচিত 'তাহেরের স্বপ্ন' কবিতাকে। সরকার কাকে পুরস্কার দিবে কাকে দিবে না সেটা তার এখতিয়ারের মধ্যে পরে। সাধারণ মানুষ এসব পুরস্কার নিয়ে মাথা ঘামায় না। কিন্তু কাউকে মনোনীত পূর্বক পুরস্কার প্রদান অনুষ্ঠানের জন্য রিহার্সেল করে বাদ দেয়া চরম অপমানজনক বৈ কিছু না। একজন নাগরিকের সাথে এ ধরণের তামাশা রাষ্ট্রযন্ত্র করতে পারে না।
বক্তারা অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলপূর্বক কবি মোহন রায়হানকে পুরস্কার প্রদানের দাবী জানান। কর্ণেল তাহের অধ্যয়ন কেন্দ্রের সংগঠক তানজিল হোসেন মুণিমের সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার ময়মনসিংহ জেলা আহবায়ক আবু বকর সিদ্দিক রুমেল, বিপ্লবী শ্রমিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক স্বপন সূত্রধর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক চিত্রণ ভট্টাচার্য, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সহ-সাধারণ সম্পাদক মো: আবীর হোসেন এবং কর্নেল তাহের অধ্যয়ন কেন্দ্রের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ তানসেন প্রমূখ।
0 Comments