চরকা রিপোর্ট ঃ
বিএনপির চেযারম্যান তারেক রহমান বলেন যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল , বহু মানুষ গত ১৬ বছরে গুম খুন করা হয়েছিল গত ২৪ সালের জুলাই মাসে হাজার মানুষ হত্যা করা হয়েছিল সেই অধিকার রক্ষা করতেই আগামী ১২ ফেব্রুয়ারী সেই অধিকার প্রয়োগ করতে যাচ্ছে বাংলার মানুষ । দেশের মালিক যেমন জনগন তেমনি ভোট আপনার অধিকার তাই নিশিরাতে নির্বাচন বন্ধ করতে , মা বোনের অধিকার সঠিক ভাবে নিশ্চিত করতে শিক্ষা স্বাস্থ্য সহ সকল স্থানেই অধিকার নিশ্চিত করতেই আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন ধানের শীর্ষে ভোট দিতে হবে ।
আজ বুধবার দুপুরে ঐতিহাসকি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা দক্ষিণ বিএনপির সভাপতি জাকির হোসেন বাবুলর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুকন উজ জামানের সঞ্চলনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সভায় বলেন মেয়ে দের শিক্ষা ব্যবস্থা কে প্রাইমারীতে বিনামুল্যে করেছিল দেশনেত্রী খালেদা জিয়া,সেই সুবিধা এখনো পাচ্ছে । বিএনপি ক্ষমতায় এলে সকল পরিবারে ফ্যামলী কার্ড এর সুবিধার ব্যবস্থা করা হবে কৃষক দের দেওয়া হবে কৃষি কার্ড ,তিনি আরো বলেন আমরা রাজনীতি করি বাংলাদেশের জন্যদেশের মানুষের জন্য কিন্তু কিছু দল আছে সমালোচনা করে গীবত গায় । আমরাও করতে পারি করবো না, যে স্বৈরাচার পালিয়ে গেছে সেই স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে । খালেদা জিয়া ২০০১ সালে সেই সরকারের দুটি মন্ত্রী ছিল তারাই দূর্নীতিতে জড়িয়ে পড়েছিল । তিনি ময়মনসিংহে শেরপুর মাদক সমস্যার কথা তুলে ধরে কর্সংস্থান সৃষ্টি করার জোর দেন । চিকিৎসা ব্যবস্থার জন্য হেলথ ক্লিনিক এর ব্যবস্থা । খাল বাচাাঁতে খাল খনন করা হবে ময়মনসিংহ মাছ চাষে আরো যেন এগিয়ে যেতে পারে তার জন্য বৈজ্ঞানিকভাবে কাজ করতে হবে । ইমাম ওমিয়জ্জিন দের সম্মানী ভাতার ব্যবস্থা করার পরিকল্পনার কথা বলেন । তিনি আরো বলেন তিনি বলেন, গত ১৫ বছর দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। ভোটের অধিকার না থাকায় জনগণের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটের সমস্যার সমাধান হয়নি। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হত। মানুষ চায় অসুস্থ হলে তারা যেন সময়মতো চিকিৎসা সুবিধা পায়। মানুষ মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা চায়।
আবার সকল কাজ বাস্তবায়ন করতে হলে আগামী ২২ ফেব্রুয়ারী ধানের র্শীষে ভোট দিতে হবে । তিনি ময়মনসিংহ বিভাগের ২৪ জন সাংসদ কে পরিচয় করে দেন । তারেক রহমান আরো বলেন ১৯৭১ সালে যুদ্ধ হয়ে ছিল ২৪ এ স্বাধীনতা রক্ষা করেছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক সঙ্গে থাকতে হবে ।করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ এ স্লোগান কে ধারণ করে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে । আসুন এ নির্বাচর্নী জনসভায় ঐক্যবদ্ধ হয়ে ধানের র্শীষ কে জয়যুক্ত করি ।তারেক রহমান ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থে মঞ্চের উপর দাড়িয়ে ৭০টি মাইকে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের কথাই ওঠে আসে তার ২৬ মিনিট বক্তব্যে । নির্বাচনী সভায় তারেক রহামানের সফর সঙ্গী হিসেবে ছিলেন ডাঃ জোবাইদা রহমান কেন্দ্রীয় ওদলীয় বিএনপির নেতাকর্মী প্রমূখ । তিনি ২২ বছর পর ময়মনসিংহে আসলেন তিনি ২০০৪ সালে ময়মনসিংহ স্টেডিয়ামে ইউনিয়ন প্রতিনিধি সভায় যোগ দিয়েছিলেন ।

0 Comments