স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে গত ১৪ ফেব্রুয়ারী শনিবার রাত ৮টা হতে রাত ১২ টা পর্যন্ত ময়মনসিংহ নগরীর চরপাড়াস্থ ডেল্টা হেলথ কেয়ার লিঃ এর বোর্ড রুমে জিয়ার পরিষদ ময়মনসিংহ জেলার সভাপতি প্রফেসর ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী মিষ্টি মুখের আয়োজন করেন। অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নাজমুল আলম খান,সহকারী অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মতিউর রহমান, বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সিবিএমসিবির উপাধ্যক্ষ অধ্যাপক মুর্শেদ আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা: জাকিউল ইসলাম, বিএনএসবি চীফ কনসালটেন্ট ডা: সাইফুল ইসলাম ভূইয়া, ড্যাব ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক ডা: পারভেজ শামস, ডায়াবেটিক সমিতির চীফ মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ কামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আফসানা রৌশন, আমিনুল ইসলাম শামীম, অধ্যাপক রুহুল কুদ্দুস, অধ্যাপক আজিজুল হক, অধ্যাপক বেলায়েত হোসেন, অধ্যক্ষ মো: ইউসুফ লিটন, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, অধ্যাপক লোকমান হোসেন চৌধুরী, অধ্যক্ষ সাইফুল ইসলাম মল্লিক সহ আরো অনেকে।

0 Comments