চরকা ডেস্ক ঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে বহুল আলোচিত ভালুকা মডেল থানা এলাকায় সংঘটিত দস্যূতার ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়েছে। অভিযানে ঘটনায় জড়িত মূল আসামি গ্রেফতার ও লুণ্ঠিত ৪২৪ টি ব্যাটারী, লুণ্ঠনের কাজে ব্যবহৃত পিক-আপ এবং লুণ্ঠিত ব্যাটরী বিক্রির নগদ ২০,০০০/-টাকা উদ্ধার
গত ২৩/০১/২০২৬ খ্রিঃ তারিখ রাত ১২.১২ ঘটিকায় জিঅজ ইন্ডাষ্ট্রি লিমিটেড, ২৬৯/১, তারাব বিশ্বরোড, রূপগঞ্জ, নারায়নগঞ্জ হইতে মেসার্স এম এ ভূইয়া ট্রান্সপোর্ট ৬ এজেন্সী, শহীদ আরব আলী ভূইয়া মার্কেট, বরপা বাজার, রূপগঞ্জ, নারায়নগঞ্জ এর মালিক-এমদাদুল হক ভূইয়া এর মাধ্যমে একটি খোলা পিক-আপ গাড়ী যাহার রেজিঃ ঢাকা মেট্রো ট ১৩-৪৬২০ ভাড়া করিয়া কথিত ড্রাইভার ১নং আসামী মোঃ সাগর ওরফে মিনহাজ (২৮) সহ অজ্ঞাতনামা ০২ জন হেলপার এর নিকট উক্ত ফ্যাক্টরী হইতে ৪৬০ টি লিড এসিড ব্যাটারী, সর্ব মোট মূল্য অনুমান-৩০,০০,০০০/- টাকা এবং ব্যাটারীর সাথে ফ্রি হিসাবে ৬৩ পিস টি-শার্ট ভর্তি করিয়া উক্ত ফ্যাক্টরীর ডেলিভারীম্যান-মোঃ রুবেল হাওলাদার (২৯) কে সাথে দিয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর বাজারস্থ মের্সাস মামুন সাইকেল ও পদ্মা সাইকেল স্টোরে উক্ত মালামাল বুঝাইয়া দেওয়ার জন্য চালান মোতাবেক পাঠাইয়া দেয়। পিক-আপ গাড়ী গন্তব্যের উদ্দেশ্যে চলতে থাকিলে একই তারিখ রাত অনুমান-০৪.০০ ঘটিকার সময় ভালুকা থানাধীন হবিরবাড়ী ইউনিয়নের সীডষ্টোর সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পুষ্প কানন ফিলিং এন্ড এল.পি.জি স্টেশন এর সামনে পৌঁছাইলে গাড়ীর ড্রাইভার আসামী ১। লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ (২৮) গাড়ীটি হঠাৎ থামাইয়া উক্ত গাড়ীতে থাকা তাহার সংগীয় ০২ জন অজ্ঞাত হেলপার সহ উক্ত ফ্যাক্টরীর ডেলিভারীম্যান-মোঃ রুবেল হাওলাদার কে অতর্কিত ভাবে মারপিট করিয়া তাহার গলায় চাকু ধরিয়া হত্যার ভয় দেখাইয়া ডেলিভারী ম্যানকে গাড়ী থেকে ধাক্কা দিয়া ফেলিয়া দেয়। লুণ্ঠনকাজে ব্যবহৃত পিক-আপ গাড়ী উক্ত ফ্যাক্টরীর ৪৬০ টি লিড এসিড ব্যাটারীর সাথে ফ্রি হিসাবে ৬৩ পিস টি-শার্ট লুণ্ঠন করে দ্রুত অজ্ঞাত স্থানে চলিয়া যায়।
মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয়ের নির্দেশনা ও অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনাকালে ঘটনায় জড়িত আসামী ১। লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ (২৮), পিতা- আবুল কালাম, মাতা- শিরিনা বেগম, সাং-রাজানগর খালপাড়, থানা-সিরাজদিখান জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান সাং-বাঁশতলা, থানা-খিলক্ষেত, জেলা-ঢাকাকে ২৯/০১/২০২৬ খ্রিঃ তারিখ রাত ২১.০৫ ঘটিকায় ঢাকা খিলক্ষেত বটতলার ভূমি অফিসের সামনে হইতে গ্রেফতার করে তার দেওয়া তথ্যমতে আসামী ২। মোহাম্মদ আলী (৩৮), পিতা- মৃত আঃ রশিদ, মাতা-মৃত হনুফা খাতুন, সাং-কালাইগোবিন্দপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-বোর্ড বাজার খাইলকোড় মোবারক হাজির বাসা, থানা-গাছা, জেলা-গাজীপুরকে ৩০/০১/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০১.৩০ ঘটিকায় গাজীপুর টঙ্গী আনাড়কলি মোড় হইতে গ্রেফতার করিয়া ধৃত আসামী ১। লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ (২৮) এর দেওয়া তথ্যমতে ৩০/০১/২০২৬ খ্রিঃ তারিখ ১৯.৩০ ঘটিকায় ডিএমপি ঢাকা খিলক্ষেত থানাধীন বনরুপা সাকিনের বালুরঘাট হইতে লুণ্ঠনকাজে ব্যবহৃত ০১ টি পিক-আপ, মূল্য অনুমান ১৮,০০,০০০/-টাকা এবং ধৃত আসামী ২। মোহাম্মদ আলী (৩৮) এর দেওয়া তথ্য মতে ৩০/০১/২০২৬ খ্রিঃ তারিখ ২২.৩০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন এর টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর সাকিনস্থ মধুমিতা-বৌবাজারগামী রাস্তার পূর্ব পার্শ্বে জনৈক আবু বকর সিদ্দিকের ০৪(চার) তলা বাড়ির ২য় তলার পূর্ব পার্শ্বে ধৃত আসামী মোহাম্মদ আলী (৩৮) এর দেখানোমতে লুণ্ঠিত ২০৩টি কার্টুনে রক্ষিত সর্বমোট ৪২৪ টি ব্যাটারী, যাহার সর্বমোট মূল্য অনুমান ২৯,১৮,০০০/-টাকা এবং ধৃত আসামী ২। মোহাম্মদ আলী (৩৮) এর হেফাজত হইতে লুণ্ঠিত ব্যাটারী বিক্রয়ের নগদ ২০,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে মোঃ রাসেল সরকার ডেলিভারী ম্যানেজার, কথিত ড্রাইভার লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ (২৮) সহ অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার মামলা নং-৩৯, তারিখ-৩০/০১/২০২৬ ইং ধারা-৩৯৪ পেনাল কোড-১৮৬০ মামলা রুজু হয়। ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃত আসামী ১। লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ (২৮) এর বিরুদ্ধে ০৯ টি মামলা রহিয়াছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

0 Comments