Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে ১১ টি আসনে ৮ টি বিএনপি


 


শফিয়েল আলম সমুন ময়মনসিংহ প্রতনিধি ঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১ টি  সংসদীয় আসনের মধ্যে ১ টি  বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১ টি খেলাফত মজলিস ৮ টি বিএনপি এবং ১ টি তে সতন্ত্র বেসরকারিভাবে জয়লাভ করেছে। কেন্দ্রভিত্তিক ঘোষিত ফলাফলে চিত্র পাওয়া গেছে। জেলার ১১টি আসনে এবার ৬৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার আছেন ৪৭ লাখ ১৪ হাজার ৭৩১। এর মধ্যে পুরুষ ২৩ লাখ ৭৫ হাজার ৮০৪ জন, নারী ২৩ লাখ ৩৮ হাজার ৮৮৯ হিজড়া ভোটার আছেন ৩৮ জন। ১১টি আসনের মধ্যে আটটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী একটিতে জামায়াতে ইসলামীর বিদ্রোহী প্রার্থী ছিল । ময়মনসিংহ ১ ছাড়া কেও বিজয়ী হতে পারে নি । তবে মূলত বিএনপির সঙ্গে সদ্য বিএনপি থেকে বহিস্কার হওয়া সতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী গড়ে ওঠে ।

ময়মনসিংহ- (হালুয়াঘাট ধোবাউড়া) আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে বড় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাজার ৩৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনের মোট ১৪৩টি ভোটকেন্দ্রে (হালুয়াঘাটে ৯৪টি ধোবাউড়ায় ৪৯টি) মোট বৈধ ভোট পড়েছে লাখ ৬৪ হাজার ৬৭৩টি। এর মধ্যে সালমান ওমর রুবেল (স্বতন্ত্র) পেয়েছেন লাখ হাজার ২৬৫ ভোট। অপরদিকে, সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ধানের শীষ) পেয়েছেন লাখ হাজার ৯২৬ ভোট। ভোটগ্রহণ চলাকালীন ফলাফল ঘোষণার সময় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জানা গেছে, সকাল থেকে ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের কর্মীদের বিভিন্নভাবে উসকানি দেওয়া হয়েছে। এসব হামলায় সালমান ওমর রুবেলের অন্তত - জন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলাফল ঘোষণার সময় হালুয়াঘাট ধোবাউড়া উপজেলা চত্বরে ধানের শীষের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ্যাব, পুলিশ সেনাবাহিনীর টহল জোরদার করা হয়।

ময়মনসিংহ-২ তারাকান্দা-ফুলপুর নিয়ে এ উপজেলা গঠিত এখানে  মোট ভোটার-৫৭৬১৬৭জন  মোট কেন্দ্র ছিল ১৭৪ বেসরকারিভাবে খেলাফত মজলিস-রিক্সা প্রতিক নিয়ে মুহাম্মদুল্লাহ খেলাফত ৮০হাজার ৭শ৭১ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ।  নিকটতম মোতাহার হোসেন তালুকদার (বিএনপি- ধানের শীষ)-৫৪ হাজার ৫শ ২২ টি ।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর ৯২ টি কেন্দ্রে   মোট ভোটার-২লাখ৯৮ হাজার ৩শ ৬৮ জন  এ আসনে ইঞ্জি. এম ইকবাল হোসেইন বিএনপি-ধানের শীষ-৭৭ হাজার ১শ ৫২  পেয়ে বিজয়ী হয়েছেন ।নিকটতম: আহাম্মদ তায়েবুর রহমান হিরণ (স্বতন্ত্র-ঘোড়া)-৬৪হাজার ৫শ ৩৬ ।

ময়মনসিংহ- সদর ০৪  এ আসনের ৩৩ টি ওয়ার্ডে নিয়ে একটি সিটি কোর্পরেশনে এবং  ১১ টি ইউনিয়ন মোট ভোটার-৬লাখ ৯৫হাজার ৩শ ০৬ জন  ১৭৯টি কেন্দ্রের  মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ধানের শীষ ,লাখ৭৯হাজার,৬শ ৬৭-ভোট বিজয়ী লাভ করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ কামরুল আহসান এমরুল দাঁড়িপাল্লা ,লাখ ৭১হাজার ,৮শ ৮০ টি- ভোট ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ,৭৮৭ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

ময়মনসিংহ- মুক্তাগাছা  এ আসনে বিএনপির ধানের শীর্ষ প্রার্থী -জাকির হোসেন বাবলু (

প্রাপ্ত ভোট ১লাখ ২৮হাজার৯শ ০৬ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থীর অ্যাডভোকেট মতিউর রহমান (প্রতীক দাঁড়িপাল্লা) প্রাপ্ত ভোট-১লাখ ০২হাজার ২শ ২৬

ময়মনসিংহ-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ- (ফুলবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন ২৩ হাজার ২৭৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াতে ইসলাম মনোনীত অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন (দাঁড়িপাল্লা) প্রতীকে ৭৫ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা ( ফুটবল) প্রতীকে ভোট পেয়েছেন ৫২ হাজার ৬৬৯। আরেক স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিন (ঘোড়া) প্রতীকে ৫১ হাজার, ২৩৪ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক (ধানের শীষ) ৪৮ হাজার ৯৯৪ ভোট ইসলামি আন্দোলন মনোনীত মুফতি নূরে আলম সিদ্দিকী (হাতপাখা) হাজার ৯৩৮ ভোট পেয়েছেন। ফুলবাড়িয়া পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের ১২১টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ- (ত্রিশাল) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির ডা. মাহাবুবুর রহমান। স্থানীয় সূত্র বলেছে, ডা. মাহাবুবুর রহমান পেয়েছেন ৯৮ হাজার ৫৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আসাদুজ্জামান সোহেল পেয়েছেন ৮২ হাজার ৯৬২ ভোট।

ময়মনসিংহ- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ- (ঈশ্বরগঞ্জ) আসনে সাবেক দুই এমপি জামায়াত জোটের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বেসরকারিকেভাবে সংসদ সদস্য(এমপি) নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি লাখ হজার ৫৭৭ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে মনোনীত প্রার্থী হিসেবে এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীকে নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি শাহ্ নুরুল কবির শাহিন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট। অপরদিকে আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জাপার প্রেসিডিয়াম সদস্য তিন বারের সাবেক এমপি ফখরুল ইমাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন হাজার ১৭১৯ ভোট। আজ (১২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান ফলাফল ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ- (ঈশ্বরগঞ্জ) আসনের মোট ভোটার সংখ্যা ৩৪৫৭৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১৬৮৬৪৩ জন, পুরুষ ১৭৭০৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার জন। উপজেলার ১১টি ইউনিয়ন একটি পৌরসভার মোট ৯২টি কেন্দ্রের ৬২৮টি কক্ষে এসব ভোটাররা ভোট প্রদান করেন। মোট ভোটের বিপরীতে কাস্ট হয়েছে লাখ ৯২ হাজার ৬৩২ ভোট। এতে হাজার ৮১১ টি ভোট বাতিল হয়েছে। আসনটিতে মোট শতকরা ভোট পড়েছে ৫৫.৭১%

ময়মনসিংহ-৯ (নান্দাইল) এ আসনে মোট ভোটার-৩লাখ ৮৪ হাজার ৬শ ৪১ ১২১ কেন্দ্রে বেসরকারিভাবে নির্বাচিত ইয়াসের খান চৌধুরী (বিএনপি- ধানের শীষ)- : ৮৬ হাজার১শ ৯৫ নিকটতম একেএম আনোয়ারুল ইসলাম (ডেভেলপমেন্ট পার্টি-ফুলকপি)- ৭১ হাজার ২শ ৯১

 

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) দুটি থানা  পাগলা ও গফরগাঁও নিয়ে গফরগাঁও ১০ গঠিত

১১১ কেন্দ্রে  মোট ভোটার-৪ লাখ ৯৩ হাজার ৬৪ জন  বেসরকারিভাবে নির্বাচিত মোহাম্মদ আক্তারুজ্জামান (বিএনপি- ধানের শীষ)-৭৪হাজার৬শ ৩৮ নিকটতম আবু বকর সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র-হাঁস)- ৬৬হাজার৪শ ২৪ । এখানে দুজনই বিএনপির

 

ময়মনসিংহ-১১ ময়মনসিংহ-১১ (ভালুকা) শিল্পাঞ্চল হিসেবে খ্যাত এ আসনে ১০৭ টি কেন্দ্রে  মোট ভোটার-৩লাখ ৫৮হাজার৬শ ৫৯ ফকর উদ্দিন আহমেদ বাচ্চু ধানের শীর্ষ প্রতীক নিয়ে  ১লাখ ১১হাজার ২শ ৩০ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী মোরশেদ আলম (প্রতীক হরিণ) প্রাপ্ত ভোট-৬৬হাজার ০১শ ৬ পেয়েছেন  । এ আসনে  বিএনপির সঙ্গে বিএনপির প্রতদ্বন্ধীতা হয়েছে ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা অত্যন্ত সজাগ ছিলাম। ফলাফল ঘোষণার সময় কিছু এলাকায় লোকসমাগম বাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

Post a Comment

0 Comments