স্টাফ রিপোর্টার ঃ আজ বুধবার সকালে ময়মনসিংহ ফুলপুর পৌরসভাধীন বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ–শেরপুর সড়কে বাংলাদেশ সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে ঢাকা হতে শেরপুরগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির চালক সার্জেন্ট মোঃ রেজাউল করিম এবং মোঃ বিশু নিহত আহত ১৯ ।
সকাল সাড়ে ১০ টায় সেনাবাহিনীর সদস্যরা ফুলপুর ক্যাম্প হতে ময়মনসিংহের উদ্দেশ্যে ফিরারসময় ময়মনসিংহ ফুলপুর পৌরসভাধীন বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ–শেরপুর সড়কে বাংলাদেশ সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে ঢাকা হতে শেরপুরগামী যাত্রীবাহী বাস “খান ট্রাভেলস” (রেজি. নং: ঢাকা মেট্রো-ব ১২-৪৭৬৪) এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের আনুমানিক ১৮–১৯ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৭/৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বাসের চালককে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত রয়েছে।
এছাড়াও সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট মোঃ রেজাউল করিম, ৮ বেঙ্গল রেজিমেন্ট, ময়মনসিংহ গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য নেওয়ার পথে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং তাৎক্ষণিকভাবে যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
ঘটনা সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0 Comments