স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে গত ১৬ ফেব্রুয়ারী রাতে গণপূর্ত অধিদপ্তর কার্যালয়ের সামনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাপনী খেলায় ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্নব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো: নাইমুর রহমান
0 Comments