Header Ads Widget

Responsive Advertisement

যে কোনো খেলাধুলা মানুষের মন, মনন ও শরীরকে সুস্থ রাখে বিভাগীয় কমিশনার


 


মোহাম্মদ আলী ঃ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, দলগত খেলার পাশাপাশি বাংলাদেশের একক খেলাধুলাগুলোরও নিয়মিত চর্চা হওয়া অত্যন্ত জরুরি। যে কোনো খেলাধুলা মানুষের মন, মনন শরীরকে সুস্থ রাখে এবং শারীরিক মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা করলে মন প্রফুল্ল থাকে, মানসিক চাপ কমে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়।

 আজ মঙ্গলবার বিকালে  ময়মনসিংহ নগরের মাসকান্দায় নজরুল সিটি মাঠে ভারোত্তোলন প্রদর্শনী গ্রামীণ খেলাকে ঘিরে এক প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ নজরুল সিটির ভারোত্তোলন ক্লাবের সভাপতি চেয়ারম্যান, লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, আমরা পড়াশোনার সময় যতটা মনোযোগী হতে পারি না, অনেক সময় খেলাধুলার সময় তার চেয়েও বেশি মনোযোগী হয়ে উঠি, কারণ খেলাধুলার মধ্যে আনন্দ রয়েছে। সেই আনন্দই আমাদের মনকে সতেজ করে এবং পরে পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভারোত্তোলনের মতো শক্তি শৃঙ্খলাভিত্তিক খেলাধুলা যুবসমাজকে শারীরিকভাবে সক্ষম এবং মানসিকভাবে দৃঢ় করে তোলে। পাশাপাশি গ্রামীণ খেলাধুলা আমাদের ঐতিহ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম বলেন, আধুনিকতার ছোঁয়ায় অনেক গ্রামীণ খেলা হারিয়ে যেতে বসেছে। এসব খেলাকে পুনরুজ্জীবিত করতে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতেই এই আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ভারোত্তোলনের চিত্তাকর্ষক প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ আনন্দের সৃষ্টি করে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

 

 

Post a Comment

0 Comments