Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ

আমেনা,তাসনিমের ধর্ষক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ দেশব্যাপী নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে আজ শনিবার বিকালে গণতান্ত্রিক মহিলা সমিতি নারী সাংবাদিক সংঘ নাসাস এর উদ্যোগে ময়মনসিংহের গাঙ্গিনাপাড় সংলগ্ন শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 এতে গণতান্ত্রিক মহিলা সমিতির ময়মনসিংহ জেলার আহবায়ক নারী সাংবাদিক সংঘ নাসাস এর আহবায়ক বাবলী আকন্দ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলার সভাপতি এড হারুন অর রশীদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, নয়া গণতান্ত্রিক গণমোর্চার ময়মনসিংহ জেলার আহবায়ক আবু বকর সিদ্দিক রুমেল, যুব কাউন্সিলর মিনহাজুল ইসলাম। উপস্থিত ছিলেন শিক্ষক ইউসুফ আলী, নারী সাংবাদিক সংঘ নাসাস এর যুগ্ম আহবায়ক শিল্পী সরকার, সোহেল, ময়মনসিংহ বই পরিষদের আহবায়ক স্বচ্ছ দে, উম্মে কুলসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 


 

Post a Comment

0 Comments