Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে জামানত হারানো এমপি প্রার্থী দল থেকে পদত্যাগ

 

স্টাফ রিপোর্টার ঃ  ময়মনসিংহ জামানত হারানো গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক মুস্তাফিজুর রহমান রাজিব রবিবার (১৫ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছেন।

তিনি ময়মনসিংহ সদর- আসনে দলের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে ৪৬৭ ভোট পেয়ে  জামানত হারান।

রাজিব ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার দুপুরে তিনি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন ধরে জেলা কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করার পর ব্যক্তিগত পারিবারিক বিষয়গুলোর কারণে তিনি এখন এই পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

মুস্তাফিজুর রহমান রাজিবের পদত্যাগের মাধ্যমে ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক পদসহ কেন্দ্রীয় কমিটির সব দায়িত্ব থেকে তিনি অব্যাহতি পেলেন।

Post a Comment

0 Comments