Header Ads Widget

Responsive Advertisement

সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : দুই নারী আ'ট'ক

চরকা রিপোর্ট ঃ 
ময়মনসিংহ নগরীতে সাবলেট বাসা ভাড়া দেওয়ার নাম করে কলেজ শিক্ষার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মেঘলা ও পায়েল নামে দুই নারীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আটককৃতরা কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার তারাইল বাজার এলাকার বাসিন্দা। তারা ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় থেকে ফেসবুকে ‘সাবলেট ভাড়া’ সংক্রান্ত বিজ্ঞাপন দিয়ে প্র'তা'র'ণা করে আসছিল বলে অ'ভিযোগগ পাওয়া গেছে।

ভুক্তভোগী নাঈম নামের এক কলেজছাত্র জানান, তিনি ফেসবুকে বাসা ভাড়া সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। পরে নির্দিষ্ট বাসায় গেলে তাকে আ'ট'কে রেখে ৪ লাখ টাকা মু'ক্তি'প'ণ দা'বি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা কলেজ ব্যাগ থেকে একটি ল্যাপটপ, একটি আইফোন ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এমনকি গলায় ছু'রি ধরে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অ'ভিযোগ করেন তিনি।

ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ অ'ভিযান চালিয়ে দুই নারীকে আ'ট'ক করে। আ'ট'ক মেঘলার বাবার নাম শাহ আলম, স্বামীর নাম তুষার, এবং পায়েলের বাবার নাম রাজু আহাম্মেদ। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মা'ম'লা দায়ের হয়েছে, যার নম্বর: ৪৯।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, ভুক্ত  ভোগীর অভিযোগের ভিত্তিতে মা'ম'লা গ্রহণ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আসামীদের শনিবার (১৩ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে। গত ১১ সেপ্টেম্বর বিকালে তাদের নামে থানায় অভিযোগ দেয়া হয়। 

উল্লেখ্য, সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে চাইলে তাদের হু'ম'কি দেওয়া হয় বলেও অ'ভিযোগ পাওয়া গেছে।
 

Post a Comment

0 Comments