
অজয় সরকার : ময়মনসিংহ ছোট বাজার বিএনপির নির্বাচনী কেন্দ্রে এক নির্বাচনী সভা গত ২০ জানুয়ারী দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগামী ১২ ফ্রেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ৮ নং ওয়ার্ড মহানগর বিএনপির আহবায়ক মোঃ ছোরহাব হোসেন এর সঞ্চালনায় যুগ্ম আহবায়ক মো: ছাইফুল ইসলাম তারেক রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দল জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ সদর- ৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সকল ওয়ার্ড নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। ২১ জানুয়ারী প্রতীক পাওয়ার পর সকল নেতাকর্মীরা বাড়ী বাড়ী গিয়ে লিফলেট বিতরণ, পথসভা ও গণমিছিল করার জন্য সকল নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে গণজোয়াড় এনে ৮ নং ওয়ার্ড কেন্দ্রে বিজয়ের মালা ছিনিয়ে আনবো। এ সময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আশীষ সরকার, যুগ্ম আহবায়ক আব্দুল আল মামুন, রাসেদ আল মামুন, মিন্টু সরকার, বখতিয়ার, মো: অলিউল্লাহ খান লিটন, দেলোয়ার হোসেন, নূর ইসলাম, আব্দুল কাইয়ুম, আরিফ খান চৌধুরী, আব্দুল হালিম, সদস্য ডা: গৌরীশঙ্কর মজুমদার, মো: মেজবাহ উদ্দিন দুলু, কাত্তিক চন্দ্র দে, মো: সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য শেষে একটি নির্বাচনী প্রচার সেল কমিটি গঠিত হয়।
0 Comments