ময়মনসিংহে ইসলামী আন্দোলনের নির্বাচনী পথসভায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর সাহেব চরমোনাই) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা: মো: নাসির উদ্দিনের হাতপাখা মার্কার নির্বাচনী পথসভা গতকাল ২৫ জানুয়ারী বিকাল ৩ টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা: মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলামী আন্দোলনই হলো ইসলামের একমাত্র দল। আর অন্যান্য নামধারী ইসলামী যে সকল দল রয়েছে তার প্রকৃত ইসলামের পতাকা বহন করেন না। তাই উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানাই ময়মনসিংহ সদর-৪ আসনে হাতপাখা মার্কাকে বিজয়ী করতে হবে। পরে অধ্যাপক ডা: মো: নাসির উদ্দিনের হাতে হাতপাখা মার্কা তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম । এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি হযরত মাওলানা মামুনুর রশিদ সহ ইসলামী আন্দোলনের সকল নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠান সঞ্চলনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী মহানগর শাখার সহ-সভাপতি আলহাজ্ব মো: আনোয়ার হোসেন
0 Comments