স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোডে অবস্থিত ফয়েজ মডেল স্কুলের ৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ জিলা স্কুল ছাত্রাবাস মাঠে ২৪ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় আনন্দ মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ময়মনসিংহ জিলা স্কুল এর সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা)বিশ্বনাথ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুল এর সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি শাখা) মোঃ মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাদ্দাম হোসেন, ময়মনসিংহ কমার্স কলেজ এর অধ্যক্ষ মোঃ এখলাস উদ্দিন, মুক্তাগাছা নগেন্দ্র নারায়ণ পাইলট বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র মিত্র, মৃত্যুঞ্জয় স্কুলের প্রধান শিক্ষক মোঃ রুকন উদ্দিন, আরএফবিএ পাবলিক স্কুল ফুলবাড়িয়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রুহুল আমীন ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোঃ খাইরুল বাশার,বিশিষ্ট ব্যবসায়ী এস এম বাদশা মিয়া।
সভাপতিত্ব করেন ফয়েজ শিক্ষা পরিবার এর চেয়ারম্যান মোঃ ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফয়েজ পরিবার এর প্রধান উপদেষ্টা মোঃ দুলাল উদ্দিন ও ফয়েজ মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক।
0 Comments